ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানা এলাকায় গতকাল মঙ্গলবার আলমগীর হোসেন (৩০) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলমগীর সাংবাদিকদের জানান, তিনি পুরাতন মুঠোফোন সেট বিক্রি করেন। সবুজবাগ থানার মাদারটেকে তাঁর বাসা। গতকাল তিনি ৭০ হাজার টাকা পকেটে নিয়ে বাসা থেকে বের হন। শান্তিনগরে ইস্টার্ন প্লাসসংলগ্ন এলাকায় গেলে কয়েকজন তাঁর বাঁ কাঁধে ছুরিকাঘাত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তবে পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা শুনিনি।’