ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় চলন্ত রিকশা থেকে পড়ে যান গৃহবধূ সালমা আজাদ। এ সময় তাঁকে সহযোগিতা করতে এসে এক যুবক তাঁর গলায় থাকা সোনার চেইনটি ছিনিয়ে নেন। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সালমা আজাদ দৈনিক খবর-এর বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রশিদীর স্ত্রী। সালমা আজাদ জানান, বিকেলে তিনি মেয়েকে নিয়ে খুলনা থেকে বাগেরহাট ফেরার পথে কেবি বাজার এলাকায় তাঁকে বহনকারী রিকশার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এ সময় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাগেরহাট প্রতিনিধি