ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল দুপুরে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। আবদুল মুকিত (৪০) নামের এক ব্যক্তি দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে ফেরার পথে কদমতলি ওভারব্রিজের নিচে দুটো মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকারে এলাকায় কর্তব্যরত টহল পুলিশ ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, খবর পেয়ে দক্ষিণ সুরমার তিন দিকে তাৎক্ষণিক নিরাপত্তাচৌকি বসিয়েও ছিনতাইকারীদের পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, সিলেট