ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে গত সোমবার রাতে মো. রাসেল নামের এক চালকের ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রাসেল। পুলিশ জানায়, উপজেলার নাজিপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামের চৌরাস্তা বাজার থেকে সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুই যুবক রাসেলকে ভাড়ায় সূর্যমনি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে নিয়ে যান। এরপর মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।