প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কাশিপাড়া এলাকায় গত বুধবার রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের মারপিটে মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবল সোহেল রানা জানান, ওই রাতে শেরপুর শহর থেকে মোটরসাইকেলে করে তাঁরা দুজন বেলঘরিয়া গ্রামে ফিরছিলেন। পথে কাশিপাড়ায় ছয়জন দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে মারপিট শুরু করে। এ সময় তাঁদের চিৎকার শুনে আবদুল কুদ্দুস তাঁর মোটরসাইকেলে করে আরেক ব্যক্তিকে নিয়ে উদ্ধারে এগিয়ে আসেন। ছিনতাইকারীরা তাঁদেরও মারধর করে এবং বেঁধে রাখে। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।