ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার বিকাশের এক কর্মীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বিকাশের ফেনীর ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, গতকাল বেলা একটার দিকে বিকাশের কর্মচারী শিহাব উদ্দিন শহরের ট্রাংক রোডের পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে টাকা সংগ্রহ করে রিকশায় ওঠেন। এ সময় তিন-চারজন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা শিহাবকে চাপাতি দিয়ে কুপিয়ে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় মো. বাপ্পি (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়েছে।