ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের প্রথম শ্রেণির আসনে পাশাপাশি বসা দুজন। হঠাৎ এক যাত্রী পাশের আসনে বসা নারী যাত্রীর গলা থেকে সোনার চেইন নিয়ে জানালা দিয়ে ঝাঁপ দেন। সিলেট স্টেশনের অদূরে মোগলাবাজার এলাকায় গতকাল বুধবার ভোরে ঢাকাগামী কালনী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী নগরের কাজলশাহ এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, ওই নারী জিআরপি থানাকে তাৎক্ষণিক ঘটনাটি জানালেও তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তবে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘটনাটি জানানোর পর ঘটনাস্থলে খোঁজ নিয়ে কাউকে পাওয়া যায়নি।