প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় গত বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাঁকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাঁর কাছ থেকে একটি ট্যাব, দুটি মুঠোফোন সেট ও ১০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শুক্রবার তিনি ফেনী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।