ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে গতকাল বেলা ১১টার দিকে কৃষি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সোয়া চার লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইল কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, নড়াইল সদর শাখা থেকে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা দুলাল সিংহ মোটরসাইকেলে করে সদর উপজেলার বিছালী ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০৮ জন শিশুকে দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। মির্জাপুর সেতুর কাছে পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলে করে এসে দুজন তাঁকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। নড়াইল সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।