প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হলেন এক নারী ব্যাংক কর্মকর্তা। গতকাল বুধবার সকালে নগরের শাহজালাল (রহ.) মাজারের পশ্চিম ফটকের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই নারী। ছিনতাইয়ের শিকার নুসরাত জাহান জিডিতে উল্লেখ করেন, তিনি সকালে সুবিদবাজার লাভলীরোড এলাকার বাসা থেকে রিকশায় করে কর্মস্থল চৌহাট্টা এলাকার উদ্দেশে রওনা হন। তিনি ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। সকাল সোয়া নয়টার দিকে ওই স্থানে আসামাত্রই মোটরসাইকেলে করে এসে দুই যুবক তাঁর গতিরোধ করেন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন, কিছু টাকা ও জরুরি কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।