ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মোটরগাড়ির টায়ারের দুই ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে একটি মোটরসাইকেল ও ১২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার সুমিরদিয়ায় ওই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মহল্লার আবদুল কায়েম (৩৫) ও শহরতলি দৌলতদিয়া স্কুলপাড়ার আবদুর রব (৩৮)। আবদুল কায়েম বলেন, মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের মোটরসাইকেলে চড়ে তাঁরা সদর উপজেলার গাইদঘাট গ্রামে যাচ্ছিলেন। সুমিরদিয়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে তাঁদের গতিরোধ করে। এরপর চালকের আসনে থাকা আবদুর রবকে কুপিয়ে জখম ও লাঠি দিয়ে পেটায় তারা।