ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে সিরাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই এলাকার জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এ সময় কয়েক ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। সিরাজুল ইসলাম বলেন, সৈয়দপুর শহরের শহীদ জিকরুল হক সড়কে জনতা ব্যাংকের একটি শাখা থেকে ওই টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।