প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট, টাকাসহ জরুরি কাগজপত্র হারিয়েছেন কুমকুম আহমেদ নামের এক নারী। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কুমকুম আহমেদের ভাই শাফিউজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে তাঁর বোন ঢাকা থেকে বাসে করে চট্টগ্রামের দামপাড়ায় পৌঁছান। সেখান থেকেবাসায় ফেরার জন্য রিকশার অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা কুমকুমের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।