ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে গত বুধবার রাতে রামাগাড়ী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী জিল্লুর রহমানের মোটরসাইকেলের গতি রোধ করে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বুধবার রাত আটটার দিকে জিল্লুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে বনপাড়া বাজারে যাচ্ছিলেন। শ্রীখণ্ডী এলাকায় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। তাঁকে বেধড়ক মারপিট করে তাঁর কাছে থাকা দুই লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।