ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গত সোমবার সন্ধ্যায় ছিনতাইকারীরা এক ব্যক্তিকে ছুড়িকাঘাত করে আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়েছে। বিক্ষুব্ধ জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে বিমা কর্মকর্তার স্ত্রী আত্রাই থানায় মামলা করেছেন। মামলার সূত্রে জানা গেছে, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা উপজেলার মির্জাপুর গ্রামের আবদুল হামিদ। কাজ শেষে বাড়ি ফেরার পথে কালীবাড়ি নামক স্থানে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাঁরা বিমা কর্মকর্তাকে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা গ্রাহকদের টাকা ছিনিয়ে নেয়। ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।