প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের লাভলেইন এলাকায় সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবিরের মাথায় পিস্তল ধরে তাঁর মুঠোফোন সেট নিয়ে গেছে দুই ছিনতাইকারী। গতকাল সকাল সাড়ে সাতটায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে হুমায়ুন কবিরের স্ত্রী জোবেদা আক্তার বলেন, সিআরবি এলাকার বাসা থেকে রিকশাযোগে তাঁর স্বামী কলেজে যাচ্ছিলেন। লাভলেইনের নেভাল ফটক পার হওয়ার সময় দুজন ছিনতাইকারী তাঁকে রিকশা থেকে ফেলে দিয়ে মাথায় পিস্তল ঠেকায়। এরপর যা কিছু আছে সব দিয়ে দিতে বলে।