প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক স্কুলশিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের স্কুলশিক্ষক আলমগীর হোসেন পাশের গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে তিনি তাঁর এক আত্মীয়সহ ঘুরতে বের হন। এ সময় মডেলহাট এলাকায় সেতুর ওপর দড়ি দিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা দুজনকে গাছের
সঙ্গে বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।