ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল রোববার সকালে এক ব্যবসায়ীর দুই লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আবদুল বাছেদ নামের ওই ব্যবসায়ী উপজেলা কমিউনিটি পুলিশিং এবং উপজেলা নাগরিক কমিটির সভাপতি। তিনি উপজেলা সদরের মেসার্স তকি ট্রেডার্সের মালিক শাহীন হোসেনের বাবা ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় বিক্রির পরিবেশক। আবদুল বাছেদ অভিযোগ করেন, ছেলে অসুস্থ থাকায় তিনি ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। বেভারেজ কোম্পানিকে দেওয়ার জন্য তিনি গত কয়েক দিনের পণ্য বিক্রির টাকা ব্যাগে করে নিয়ে আসেন। ক্রেতাবেশী এক মোটরসাইকেলচালক দোকানে এসে কৌশলে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে পুলিশি অভিযান চলছে।