ছিনতাই করতে গিয়ে কলেজছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রসহ দুই যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে মহাখালীর আইপিএইচের (ইনস্টিটিউট অব পাবলিক হেলথ) গলিতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন তিতুমীর কলেজের সমাজকল্যাণ (সম্মান) বিভাগের ছাত্র আমিনুল ইসলাম (২৩) ও আবদুর রহমান ওরফে বাবু (২৫)।

পুলিশ জানায়, রাত আটটার দিকে মহাখালীর আইপিএইচ গলিতে পাঁচ ছিনতাইকারী পোশাক কারখানার কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে এক লাখ নয় হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকার শুনে তাৎক্ষণিক টহল পুলিশ গিয়ে আমিনুল ও আবদুর রহমানকে আটক করে। তবে অন্য তিনজন টাকা নিয়ে পালিয়ে যায়।

বনানী থানার পুলিশ কর্মকর্তা আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।