ছিনতাই হওয়া টাকা উদ্ধারে সাত দিনের সময়সীমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরে ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা এ সময়সীমা দেন।
বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির নেতারা ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন। পুলিশ সুপারের অনুপস্থিতে স্মারকলিপিটি সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।
এরপর তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন।