ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জয়শরা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে চার যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। গত রোববার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালক ও মালিক শাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। তিনি বলেন, হাজীগঞ্জ বাজার থেকে তিন যুবক রামগঞ্জ যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া নেন। বাজার সেতু পার হওয়ার পর আরও দুই যুবক গাড়িতে ওঠেন। জয়শরায় পৌঁছে পাঁচ যুবক মিলে তাঁকে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে লোকজন ছুটে এসে চার যুবককে ধরে ফেলেন। একজন পালিয়ে যান।