প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ সদরের ইসলামী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে সেকান্দার আলী (২৫) নামে এ ছিনতাইকারীকে লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আকিজ গ্রুপের নবাবগঞ্জের সহকারী ভান্ডার রক্ষক আবু সেলিম ওই ব্যাংকে সাত লাখ ১৫ হাজার টাকা জমা দিতে আসেন। তিনি জমা দেওয়ার জন্য টাকা বের করতেই সেকান্দার তা ছিনিয়ে নেন। এ সময় ব্যাংকের হিসাবরক্ষক আবু সালেহ তা দেখে তাৎক্ষণিকভাবে গেট বন্ধ করে ফেলার ব্যবস্থা করেন। পরে ব্যাংকের ভেতরে থাকা লোকজন ওই যুবককে আটক করেন।