প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে আমতৈল-ভোলাডাঙ্গা গ্রামের মাঠে কয়েকজন ছিনতাইকারী গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণে বাবলু মিয়া, জইদর আলী, বাকু মিয়া ও ইন্তাদুল ইসলাম নামের চার গরু ব্যবসায়ী আহত হন। রাতেই আমতৈল গ্রামের মহিবুল ইসলাম, আব্বাস আলী, আবদুল মোমিন ও হেমায়েতপুর গ্রামের আব্বাছ আলীকে আটক করা হয়।