ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া এলাকায় গতকাল বুধবার ছিনতাইয়ের সময় মো. মাসুদ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জনতা। বিকেল চারটায় চাষাঢ়া শহীদ মিনারের সামনে এক নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালানোর সময় জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়। মাসুদ চাঁনমারী মডেল কলেজসংলগ্ন মাউরাপট্টি এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খামারবাড়ী এলাকায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।