ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে অস্ত্র, অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ চারটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। র্যাব জানায়, চক্রটি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এটি র্যাবের নিয়মিত অভিযান বলে কর্মকর্তারা জানান।