ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় রংপুরে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আল আমিন (২২) ও আরিফুল ইসলাম (২৩)। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের ইসলামপুর হনুমানতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হনুমানতলার স্টেডিয়ামের পাশ থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে গতকাল।