প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তারা হলো সাইফুল ইসলাম ও সাদেক মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সন্তোষ চাকমা প্রথম আলোকে জানান, গত ২৪ জুন ফেনী সদর এলাকা থেকে চালককে মারধর করে একটি প্রাইভেট কার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ও সাদেককে ওই প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেনী সদর থানায় হস্তান্তর করা হবে।