ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টায় নগরের ডবলমুরিং থানার ভেলুয়ার দীঘিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (িডবি)।
গ্রেপ্তার চারজন হলেন মো. সেলিম, কোরবান আলী, মো. জসীম ও দিদারুল হক।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুটি ছুরিসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইকারী দলের সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।