ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১-এর সদস্যরা নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি সিএনজি ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে আদমজীতে র্যা ব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যা বের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান এ কথা জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের শুকুর আলী, নোয়াখালীর চর জব্বার থানার বাবুল চন্দ্র মজুমদার (৪০), কুমিল্লার দাউদকান্দি থানার পলাশ হোসেন (২২), চাঁদপুরের মশিউর রহমান (৫৩), গিয়াস উদ্দিন (৩২), জিল্লুর রহমান (৩০) ও তাজুল ইসলাম (৫৫)।
লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, লক্ষ্মীপুরের একটি মামলা তদন্ত করতে গিয়ে ছিনতাই চক্রের ওই সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।