ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগেঞ্জর রাজাবাড়ী এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল ভোর পাঁচটার দিকে দক্ষিণ রাজাবাড়ী সড়কের কালভার্টের সামনে তিন-চার ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে সেটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চালকের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে একজনকে ধরে তাঁকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।