ছিনতাইকারীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা বাজারে জনতা ব্যাংকের সামনে ইমরান হোসেন (৩০) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ইমরানের বাড়ি দেবীদ্বার উপজেলার সুলতানপুর বেতুয়া গ্রামে। চান্দিনা থানার এসআই রাহাত সিদ্দিকী বলেন, গতকাল দুপুরে দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের বাবুল হোসেন চান্দিনা বাজারের চৌধুরী মার্কেটে জনতা ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিচতলায় নামছিলেন। এ সময় ইমরান টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাবুলের চিত্কারে আশপাশের লোকজন এসে ইমরানকে আটক করে গণপিটুনি দেন।