ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় গত রোববার সন্ধ্যায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইসরাফিলের বাড়ি উপজেলার ইসলামনগর গ্রামে। তিনি স্থানীয় আমঝুপি বাজার থেকে রোববার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে দুজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে ইসরাফিলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত ইসরাফিলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে তাঁর মুত্যু হয়।