ছিনতাইকারীদের কবলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ার মাইক্রোবাসে উঠে ছিনতাইকারীদের কবলে পড়েছেন রূপালী ইনস্যুরেন্সের এক কর্মকর্তা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ওই কর্মকর্তাকে গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি জানান, তাঁর নাম সোহেল আহমেদ।

প্রথম আলোকে সোহেল বলেন,  মতিঝিলের টয়েনবি সার্কুলার সড়কে তাঁর অফিস। গতকাল সন্ধ্যার দিকে তিনি দাপ্তরিক কাজে বেগুনবাড়ী যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে রামপুরা যাবে কি না জানতে চান। তাঁকে বলা হয় ‘ওঠেন, নামায়া দিয়া যাব।’ তিনি ওঠার পরেই গাড়ি চলা শুরু করে। কিছু দূর গিয়ে আরও তিনজন ওঠে। এরপরই তারা রড দিয়ে তাঁকে আঘাত করে পকেটে থাকা টাকা ও গলায় থাকা চেইন ছিনিয়ে নেন।

সোহেল বলেন, ছিনতাইকারীরা  শেষে তাঁর চোখে মরিচ ডলে মতিঝিলে নামিয়ে দেয়।

মতিঝিল থানার এএসআই কামাল হোসেন জানান, তিনি সোহেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।