ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে বেড়াতে আসা সাত তরুণ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় এবং পাঁচজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন নরসিংদীর বানিয়াছল মহল্লার মাসুম মিয়া (২৮), শাহিন কবির (২৫), একই জেলার শিবপুর উপজেলা সদরের মো. আমান উল্লাহ (২৮), ভৈরব পৌর শহরের আমলাপাড়া মহল্লার অতুল রায়হান (১৮) ও রনি মিয়া (২০)। ঢাকায় পাঠানো দুই ব্যক্তির নাম জানা যায়নি।