ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোলাপবাগে গতকাল বুধবার ভোরে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন মো. সেলিম (৪০) ও পারভেজ আহমেদ (৩৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে পাঁচ ছিনতাইকারী গোলাপবাগে ব্যবসায়ী সেলিমের পথ রোধ করে। তারা একপর্যায়ে সেলিমের হাতে, পায়ে ও মাথায় ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে নেয়। এর কয়েক মিনিট পর ওই স্থানে একই ছিনতাইকরীরা পারভেজের মাথায় চাপাতির কোপ দিয়ে তাঁর কাছ থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নেয়।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনার খবর তাঁরা পাননি।