ছিনতাইকারীর কবলে ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বান্ধবীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী বিলকিস আক্তার। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নগরের চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় রিকশা ভাড়া দেওয়ার সময় এক ছিনতাইকারী তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিবিএর অষ্টম সেমিস্টারের ছাত্রী বিলকিস আক্তার প্রথম আলোকে বলেন, ব্যাগের ভেতর দুটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা ছিল। ছিনতাইয়ের খবর পুলিশকে জানানো হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।