ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের তাজমহল রোডে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছিনতাইকারীদের কবলে পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাফকাত রহমান। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে একটি ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। মোহাম্মদপুর থানায় দেওয়া এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় করে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ফিরছিলেন শাফকাত। রিকশাটি তাজমহল রোডে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী শাফকাতের হাতে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধারে চেষ্টা চলছে।