ছিনতাইকারীর গুলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের গুলিতে আজিজুল ইসলাম (২০) নামে নটর ডেম কলেজের এক ছাত্র আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে তিন-চারজন ছিনতাইকারী পূর্ব রামপুরায় আজিজুল ইসলামের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বাঁ পায়ে গুলি করে দুই হাজার টাকা নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন আজিজুল বলেন, পূর্ব রামপুরায় বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।