ছিনতাইকারীর গুলিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীর গুলিতে রাজধানীর ধানমন্ডি এলাকায় সজীব (২০) নামের এক তরুণ আহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে পিয়াস নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় সজীবকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর হাতে গুলি লেগেছিল।
সজীব জানান, কুমিল্লা সদরে পুলিশ লাইনের পাশে তাঁদের বাড়ি। মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগানে বাস থেকে নামেন। হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর হাতে গুলি করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। মানিব্যাগে সাড়ে নয় হাজার টাকা ছিল।