ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছিনতাইকারীর গুলিতে রাসেল (৩৬) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজিরবাজার এলাকায় এ ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, হাজিরবাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে ভালুকা মডেল থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে হাজিরবাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল রাসেল গুলিবিদ্ধ হন। রাসেলকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের অভিযান শুরু করেছে।