প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মো. লিটন মোল্লা (২৫)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়ার মেগা মোল্লার ছেলে। এক যাত্রীর মুঠোফোন ছিনতাই করার সময় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল রোববার সকাল আটটার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় হাতেনাতে লিটনকে আটক করে। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের কার্যালয়ে হাজির করলে ইউএনও তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।