প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী ট্রাক ছিনতাইকালে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার দুর্জয় হাসান , ফয়সাল মিয়া, হাসান ও মাহবুব। জৈনা বাজার এলাকার আহম্মদ ফিলিং স্টেশনের পাশে পাঁচ-ছয়টি মালবাহী ট্রাকের চালক ও তাঁদের সহকারীরা গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিলেন। একদল এর মধ্যে একটি ট্রাকের চালক আবদুল হান্নানকে মারধর করে অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে চার ছিনতাইকারীকে ধরে ফেলে।