ছিনতাইকালে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাটারিচালিত একটি ভ্যান ছিনতাইয়ের সময় দুই ব্যক্তিকে আটক করেছেন এলাকাবাসী। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের নওদাপাড়া সড়কের বাজারের পাশে টাওয়ার মোড়ে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন উপজেলার হাপুনিয়া গ্রামের মো. মামুন (২৫) ও ফারুক হোসেন (৩০)। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা জানান, এ ঘটনায় ভ্যানচালক আনোয়ার হোসেন (৪০) বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।