প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় গত শুক্রবার রাতে হাফিজ মিয়া (৩৫) নামের এক ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাফিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, হাফিজ রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ফলের ব্যবসা করেন। শুক্রবার রাত ১২টার দিকে তিনি বাসাবোর বাসায় ফিরছিলেন। রেলগেটের কাছাকাছি এলাকায় গেলে কয়েকজন যুবক তাঁর গতিরোধ করে। একপর্যায়ে বাম হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খিলগাঁও থানার এসআই বিল্লাল হোসেন বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে রাজধানীর লালবাগের আজিমপুর নিউ পল্টন এলাকায় একটি মাদ্রাসার চারতলা থেকে পড়ে মো. মুস্তাকিম (১২) নামের এক শিশু আহত হয়েছে।