ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ার উছলাপাড়া এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের প্রায় ১৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ওই প্রতিষ্ঠানেরই তিন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গর্নভেলি সিএনজি ফিলিং স্টেশনের প্রকৌশলী কমলগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামের সৈয়দ ইকবাল হোসেন (২৮), হিসাবরক্ষক কুলাউড়ার হাজীপুর গ্রামের আসাদুজ্জামান রিপন (২৫) ও বিল গ্রহণকারী কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার রিমল খান (২৬)।
কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সাজানো বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।