ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সয়াবিন তেলভর্তি একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইয়ের কবলে পড়ে। এ সময় ভাঙ্গা থানা-পুলিশ ছিনতাইকারী সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার আতাদি মহল্লার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো খুলনার সেনপাড়া এলাকার আবদুল হালিম (২২) ও নড়াইল জেলার নরাগাতি উপজেলার জামিনুর মুন্সী (২১)।