ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে বিয়ানীবাজারের দুবাগ গ্রামের তাজউদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই এ তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন সিলেট নগরের সোনারপাড়ার মো. আবুল কাশেম (২২), দক্ষিণ সুরমার বরইকান্দির পারভেজ মিয়া ওরফে লিটন (২৬) ও গোপশহরের মো. নওশেদ ওরফে মোরশেদ মিয়া (৩১)। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের বন্দর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ছোরা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৪ জুন শাহজালাল সেতুর পাশ থেকে তাজউদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মো. নূরুল হুদা আশরাফী বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাজউদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।