প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজারে চালককে হত্যা করে ব্যক্তিগত গাড়ি ছিনতাই করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামি। গত মঙ্গলবার বিকেলে সিলেটের মহানগর বিচারিক হাকিমের আদালতে তাঁরা ওই জবানবন্দি দেন।
ওই তিন আসামি হলেন গোলাপগঞ্জের রাসেল আহমদ, দক্ষিণ সুরমার জুম্মান আহমদ ও সিলেটের শাহপরান থানার ভাটপাড়ার জুয়েল আহমদ ওরফে রাহুল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থেকে বিয়ানীবাজার উপজেলার মেওয়া গ্রামের বাসিন্দা গাড়িচালক নজরুলের লাশ উদ্ধার করা হয়।