ছিনতাইয়ের অভিযোগে এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ক্যাশ বাক্সের তালা ভেঙে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আজ সোমবার প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ আজ বিকেলে অভিযুক্ত এসআই হাসান আলীকে প্রত্যাহারের নির্দেশ দেন। হাসান আলী কালিয়াকৈর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসান আলীর বিরুদ্ধে উপজেলার ডুবাইল বাস স্ট্যান্ড এলাকায় মাটি সরবরাহকারী একটি অফিসে গিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। গত ৪ ফেব্রুয়ারি প্রথম আলোর পঞ্চম পাতায় এই নিয়ে ‘এসআইয়ের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ব্যবসায়ীর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে আজ বিকেলে বিকেলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ ওই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

গাজীপুর পুলিশ লাইনের সহকারী রিজার্ভ অফিসার (আরও) সফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে কালিয়াকৈর থানা থেকে প্রত্যাহার করে হাসান আলাকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।