ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নয়টি মুঠোফোন ও সাতটি ছুরি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, সিআরবি এলাকায় ছিনতাই ও ডাকাতির জন্য প্রস্তুতি চলছে—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে নামে। সিআরবি এলাকা থেকে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুলশী ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।